শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’

সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 173

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও ৮৯ জন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন। নিহতদের মধ্যে রোগী, দুই নারী নার্স ও এক পুরুষ চিকিৎসকও রয়েছেন।

হামলা আল-দাইনের একটি শিক্ষণ হাসপাতালে শুক্রবার রাতে সংঘটিত হয়। এতে হাসপাতালের শিশু, মাতৃত্ব ও জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের জরুরি চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে।

ডব্লিউএইচও জানায়, সুদানের চলমান সংঘাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই যুদ্ধে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত, কোটি মানুষ বাস্তুচ্যুত এবং মানবিক সংকট তৈরি হয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, যুদ্ধের মধ্যে হাসপাতালের মতো স্থাপনায় হামলা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে এবং তিনি দ্রুত সংঘাত কমিয়ে বেসামরিক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪

প্রকাশের সময় : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬