গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দিতে হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 161

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে এটি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের বাধা ছাড়া হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বড় বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-এর সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বর্তমানে সীমিত আকারে জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে এবং এ পথে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনাও করছে দেশটি।
Tag :
























