শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’

বাজারে আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 148

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় বাজারে আসতে যাচ্ছে প্রায় ১৭ কোটি ব্যারেল তেল, জানিয়েছে রয়টার্স।

জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রে থাকা ট্যাংকারগুলোতে বিপুল সংখ্যক ইরানি তেল মজুত রয়েছে। আগে এই তেল বিক্রিতে বাধা থাকলেও এক মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন তা খালাস ও বিক্রির সুযোগ তৈরি হয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস এ মজুতের পরিমাণ কিছুটা কম, প্রায় ১৩-১৪ কোটি ব্যারেল বলে জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতসহ এশিয়ার দেশগুলো এই তেল কেনার পরিকল্পনা করছে, কারণ তারা জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর অনেকটাই নির্ভরশীল।

ওদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় অনেক শোধনাগার উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে বাজারে নতুন করে এই তেল আসা জ্বালানি সংকট কিছুটা কমাতে সহায়ক হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজারে আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

প্রকাশের সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬