সাকিব আমেরিকায়, মিরাজ মক্কায়—ঈদ কাটালেন বাংলাদেশ ক্রিকেটাররা
- প্রকাশের সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 160
এক মাস সিয়াম সাধনার পর দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। উৎসবমুখর এই দিনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভিন্ন ভিন্ন স্থানে।
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এবং পরিবারের সঙ্গে সেখানেই ঈদ উদযাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে আল আমিন হোসেন-কেও দেখা গেছে।
অন্যদিকে, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাজশাহীতে ঈদের সময় কাটাচ্ছেন।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পবিত্র মক্কায় অবস্থান করছেন। এছাড়া হাসান মাহমুদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম নিজ নিজ গ্রামে ঈদ উদযাপন করছেন।
পেসার তাসকিন আহমেদ ঢাকায় পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঢাকায় এবং মাহমুদউল্লাহ রিয়াদ ময়মনসিংহে ঈদ উদযাপন করছেন।




















