শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’

আরও ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানালো ইসরায়েলি বাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 165

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরও এক দফা ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার বিষয়টি শনাক্ত করেছে। তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার আশঙ্কায় ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানো হতে পারে।

এদিকে, ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার কারণে শুক্রবার সারা দিন ইসরায়েলজুড়ে অন্তত ১০ বার বিপৎসংকেত (সাইরেন) বাজাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি লেবাননের প্রতিরোধকামী গোষ্ঠী হিজবুল্লাহর লাগাতার রকেট হামলায় উত্তর ইসরায়েলেও বারবার সাইরেন বেজেছে।

ইরানের ছোড়া এসব নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা সেভাবে না ঘটলেও, ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার কারণে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের টুকরো বা ধ্বংসাবশেষ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ‘খুব কাছে’ আছড়ে পড়েছে।

ধ্বংসাবশেষটি যেখানে পড়েছে, সেই আল-আকসা মসজিদটি বর্তমানে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে। ইসরায়েলের বাধা দেওয়া এই ধ্বংসাবশেষ পড়ার কারণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরও ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানালো ইসরায়েলি বাহিনী

প্রকাশের সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬