Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

বীরের বেশে দেশে ফিরল ইরান দল, দেয়া হয়েছে সংবর্ধনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 125

এশিয়ান কাপে মাঠের খেলার চেয়েও বেশি আলোচনায় ছিল ইরানি নারী ফুটবলারদের ঘরে ফেরা-না ফেরা নিয়ে। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরেছেন ইরানি কন্যারা।

রাজনৈতিক টানাপোড়েনের এক রোমাঞ্চকর অধ্যায় পার করে বুধবার তুরস্ক সীমান্ত দিয়ে ইরানে পা রাখেন তারা। সেখানে হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এই ফুটবলাররা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান অস্থিরতার মধ্যেই এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল নারী দলটি। প্রথম ম্যাচে জাতীয় সংগীত গাওয়ার সময় চুপ থাকায় দেশে চরম তোপের মুখে পড়েন তারা।

এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবেও আখ্যা দেওয়া হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দলটিকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

এক পর্যায়ে সাতজন সদস্য সেখানে থেকে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও, শেষ মুহূর্তে অধিনায়ক জাহরা ঘানবারিসহ পাঁচজন মত বদলান। দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।

খেলোয়াড়দের এই নাটকীয় প্রত্যাবর্তন নিয়ে চলছে নানা গুঞ্জন। মানবাধিকার কর্মীদের দাবি, দেশে থাকা খেলোয়াড়দের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে তাদের ফিরতে বাধ্য করা হয়েছে।

তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের প্ররোচিত করে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা অদম্য সাহসের পরিচয় দিয়ে দেশে ফিরেছেন।’

বুধবার গুরবুলাক-বাজারগান সীমান্ত দিয়ে ফুটবলাররা ইরানে প্রবেশ করলে নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ তাদের স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিওগুলো এখন ভাইরাল।

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক পোস্টে লিখেছেন, ‘এই মেয়েরা মাতৃভূমির সন্তান। তারা শত্রুদের বিভ্রান্তি ও ভীতিকে জয় করে ফিরে এসেছে।’

এরপর গতকাল বৃহস্পতিবার রাজধানী তেহরানের ভালিয়াসর স্কয়ারে হাজারো জনতার উপস্থিতিতে এই ফুটবলারদের জন্য বড় ধরনের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে ছিল সমর্থকদের ভিড়। বড় পর্দায় খেলোয়াড়দের ছবি আর ‘আমার পছন্দ, আমার মাতৃভূমি’ স্লোগানে মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, খেলোয়াড়রা তাদের দেশ, পতাকা ও আদর্শের প্রতি অনুগত।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানিও দলকে স্বাগত জানিয়ে বলেন, ‘পুরো ইরান তোমাদের অপেক্ষায় ছিল।’

উল্লেখ্য সবাই দেশে ফিরলেও, দলের দুজন খেলোয়াড় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন। জানা গেছে, তারা স্থানীয় পেশাদার ক্লাব ‘ব্রিসবেন রোয়ার’-এ যোগ দিয়েছেন ও ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীরের বেশে দেশে ফিরল ইরান দল, দেয়া হয়েছে সংবর্ধনা

প্রকাশের সময় : ০১:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬