গুরুত্বপূর্ণ সংবাদ:
পবিত্র জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে রমজানও
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 211
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হিসেবে আজ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে।
মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। এদিন রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নিচ্ছেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করছেন।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে মুসল্লিরা বিশেষ দোয়া করছেন।
উল্লেখ্য, রমজানের শেষ জুমা হিসেবে জুমাতুল বিদা মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনের মধ্য দিয়ে কার্যত বিদায় নেয় পবিত্র রমজান মাস।
Tag :





















