Dhaka ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

‘আমরা সনাতনী যুবক’ ঈদ সামগ্রী দিয়েছে দুস্থদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 118

রাজবাড়ীর অন্যতম সামাজিক সংগঠন ‘আমরা সনাতনী যুবক’ ঈদ সামগ্রী দিয়েছে দুস্থ ও হতদরিদ্রদের। বুধবার রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর থেকে শতাধিক দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চিনি আতপ চাল, ভোজ্য তেল, লবণ, চিনি, শেমাই, দুধ, আলু, পেঁয়াজ ইত্যাদি।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সমন্বয়ক রাজেশ কুমার মরতন দাস, মন্ডল, সুমন দাস, অনিক দাস,  স্বপন দাস, আকাশ হেলা, কার্যনির্বাহী সদস্য সিঞ্জয় কুন্ডু, মুগ্ধ কুন্ডু, হেমন্ত দাস, মিন্টু কর্মকার প্রমুখ।

প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষ। এটাই আমাদের বড় পরিচয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। সবাই এ আনন্দে সামিল হতে চায়। এখানে হয়ত অনেকেরই সে সামর্থ্য নেই। তারা সেই সব পিছিয়ে পড়া মানুষকে কিছু খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। যাতে করে ঈদে তারা ভালো কিছু খেতে পারে। তাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আমরা সনাতনী যুবক’ ঈদ সামগ্রী দিয়েছে দুস্থদের

প্রকাশের সময় : ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬