মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন বিস্ময়বালক কিকি ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও ‘এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়’, সমালোচনার জবাবে হৃদয় শাস্তি কমেছে মলিনার, রেহাই পেলেন না পারেদেস গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল কার্যকর, দেখিয়ে দিল বার্সেলোনা দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান

সৌদিতে ১০০০ বছরের পুরনো বিরল পবিত্র কুরআন শরীফের পাণ্ডুলিপি উন্মোচন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 121

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ১০০০ বছরের পুরনো বিরল কুরআন শরীফের পাণ্ডুলিপি উন্মোচন করেছে। পাণ্ডুলিপিটির নাম “গারিব আল-কুরআন” এবং এটি প্রখ্যাত পণ্ডিত আবু উবায়দাহ মা’মার ইবনে আল-মুসান্নার রচিত।

এই বিরল পাণ্ডুলিপিটি চতুর্থ হিজরি শতাব্দীর এবং ১৭ বাই ২২ সেন্টিমিটার আকারের ২৩টি ফলিও বা পাতা নিয়ে গঠিত। পাণ্ডুলিপিটি স্পষ্ট আন্দালুশীয় লিপিতে লেখা হলেও সূরাগুলোর নাম কুফি লিপিতে লিপিবদ্ধ করা হয়েছে।

রিয়াদের এই লাইব্রেরির কুরআন সংগ্রহ অত্যন্ত বৈচিত্র্যময়। এতে রয়েছে আবু ইসহাক আল-জাজ্জাজের ‘ই’রাব আল-কুরআন ওয়া মাআনিহি’, ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির ‘তাউয়িল মুশকিল আল-কুরআন’, ইমাম তাবারির ‘তাফসির আল-তাবারি’ এবং আবু বকর মুহাম্মদ আল-নাক্কাশের ‘ফি মাআনি আল-কুরআন ওয়া তাফসিরিহ’।

লাইব্রেরির ঐতিহ্যবাহী আর্কাইভে ১৮৫টিরও বেশি বিরল কুরআন পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া তাফসির, ক্বিরাত ও তাজভিদ, কুরআনিক বিজ্ঞান এবং মুসহাফ পাণ্ডুলিপিসহ আরও শত শত নথি সংরক্ষিত। উল্লেখযোগ্য পাণ্ডুলিপির মধ্যে রয়েছে ‘লুবাব আল-তাউয়িল ফি মাআনি আল-তানজিল’, ‘আল-তায়সির ফি আল-তাফসির’, ‘তাফসির আল-জালালাইন’ এবং ‘আল-জাওয়াহির আল-হিসান ফি তাফসির আল-কুরআন’।

সূত্র: সৌদি গ্যাজট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদিতে ১০০০ বছরের পুরনো বিরল পবিত্র কুরআন শরীফের পাণ্ডুলিপি উন্মোচন

প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬