Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

রাজবাড়ী সদর হাসপাতালে দেড় বছর পর চালু আল্ট্রাসনোগ্রাম সেবা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 135

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম সেবা। নতুন মেশিন স্থাপন ও দুইজন সনোলজিস্ট নিয়োগের মাধ্যমে সেবাটি পুনরায় চালুর উদ্যোগ নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

গত ৩০ মার্চ থেকে চালু হওয়া এই সেবার ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন রোগীরা। আগে আল্ট্রাসনোগ্রাম সেবা বন্ধ থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কয়েকগুণ বেশি খরচে পরীক্ষা করাতে হতো।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগের চিকিৎসকদের পরামর্শে রোগীরা আল্ট্রাসনোগ্রাম করাতে হাসপাতালে ভিড় করছেন। সরকার নির্ধারিত ফি জমা দিয়ে টোকেন নিয়ে নির্ধারিত কক্ষে সিরিয়াল অনুযায়ী সেবা গ্রহণ করছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২২ সালে এখানে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হয়। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগী এই সেবা নিতেন। তবে ২০২৪ সালে মেশিন বিকল হয়ে যাওয়ায় সেবা বন্ধ হয়ে যায়। পরে মেশিন মেরামতের চেষ্টা করা হলেও সনোলজিস্টের অভাবে তা চালু করা সম্ভব হয়নি। সর্বশেষ নতুন মেশিন কেনা ও জনবল নিয়োগের মাধ্যমে পুনরায় সেবা চালু করা হয়।

গাইনি বিভাগে চিকিৎসা নিতে আসা ইভা আক্তার বলেন, “আগে বাইরে ৬০০ টাকা খরচ করে পরীক্ষা করাতে হয়েছে, আর এখন হাসপাতালে মাত্র ১১০ টাকায় করতে পারছি। এতে আমাদের অনেক সুবিধা হচ্ছে।” তিনি পরীক্ষার সময়সীমা বাড়ানোরও দাবি জানান।

আরেক রোগী বলেন, “বাইরে এই পরীক্ষার খরচ অনেক বেশি। হাসপাতালে সেবা চালু হওয়ায় আমরা উপকৃত হচ্ছি। অসুস্থ অবস্থায় বাইরে যাওয়া-আসাও কষ্টকর।”

জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ রওশন আরা জানান, সেবা চালুর পর প্রথম চার দিনে মোট ১৩০ জন রোগী আল্ট্রাসনোগ্রাম সেবা গ্রহণ করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন মেশিন বিকল থাকায় সেবা বন্ধ ছিল। নতুন মেশিন ক্রয় ও সনোলজিস্ট নিয়োগের মাধ্যমে দ্রুতই সেবাটি চালু করা হয়েছে। ভবিষ্যতেও রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে দেড় বছর পর চালু আল্ট্রাসনোগ্রাম সেবা

প্রকাশের সময় : ০৮:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬