Dhaka ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

দেশে প্রথম ঘণ্টায় ৫০ মণ পেঁয়াজ কাটার মেশিন উদ্ভাবন

ইমরান খান:
  • প্রকাশের সময় : ১১:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 184

দেশে প্রথমবারের মতো ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ মন পেঁয়াজ কাটতে সক্ষম একটি আধুনিক মেশিন উদ্ভাবন করেছেন রাজবাড়ীর এক উদ্ভাবক। নতুন এই প্রযুক্তি কৃষকের উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা-এর মৈশালা বাজারে অবস্থিত ‘হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এ মেশিনটি তৈরি করেন উদ্ভাবক হোসেন আলী বিশ্বাস।

জানা যায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সহযোগিতায় বারি পেঁয়াজের গাছ কাটার এই মেশিনটি তৈরি করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কাছে মেশিনটি হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরবর্তীতে মেশিনটি উপজেলার কৃষক মোজাম্মেলের কাছে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক বলেন, “এই মেশিনের মাধ্যমে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। বাংলাদেশে এই ধরনের প্রযুক্তির উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনও জানান, মেশিনটি কৃষি কাজে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষকদের সময় ও শ্রম বাঁচাবে।

উদ্ভাবক হোসেন আলী বিশ্বাস বলেন, “আমি নিজ উদ্যোগে এই মেশিনটি তৈরি করেছি। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে প্রথম ঘণ্টায় ৫০ মণ পেঁয়াজ কাটার মেশিন উদ্ভাবন

প্রকাশের সময় : ১১:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬