Dhaka ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক

ছক্কা মেরে তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 121

ওয়ানডে ক্যারিয়ারে এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম।

তার সেঞ্চুরিতে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৮ রান। তামিম ১০০ ও লিটন দাস ৭ রানে অপরাজিত ছিলেন।

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই জিতবে ট্রফি। পাকিস্তান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ওপেনিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিমের জুটিতে ১৭.৪ ওভারে আসে ১০০ রান।

চলতি সিরিজে তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি করেন তামিম। তিনি ৪৭ বলে ফিফটি পূর্ণ করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি।

তামিম-সাইফের ওপেনিং জুটি ভাঙে ১০৫ রানে। শাহিন শাহ আফ্রিদিকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন সাইফ হাসান (৩৬)।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৫৩ রানের আরেকটি জুটি গড়েন তামিম। হারিস রউফের বলে এলবিডব্লিউ হন শান্ত (২৭)।

এরপর ছক্কা হাঁকিয়ে ৯৮ বলে নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান তামিম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছক্কা মেরে তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি

প্রকাশের সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬