Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পাকিস্তানি খেলোয়াড় ভারতীয় দলে, উঠেছে সমালোচনার ঝড়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 158

দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ করা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। ভারতীয় মালিকানাধীন ফ্রাঞ্চাইজিগুলো তাদের দলে ভেড়াতে চায় না বলে খবর রটেছিল।

তবে সে সব অনিশ্চয়তা উড়িয়ে দ্য হান্ড্রেডে দল পেয়েছেন পাকিস্তানি আবরার আহমেদ।সকলকে চমকে দিয়ে আবরারকে আড়াই কোটি টাকায় কিনেছে সানরাইজার্স লিডস।

দ্য হান্ড্রেডের সানরাইজার্স লিডস ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দুটিই ভারতের চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান।

এদিকে আবরারকে দলে নেয়ায় কেটেছে গেরো। দীর্ঘ দিন পর পাকিস্তানের কোনো ক্রিকেটার ভারতীয় মালিকের দলে খেলতে যাচ্ছেন। যা নিয়ে ভারতে চলছে ব্যাপক তোলপাড়।

ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে কাব্য মারানের দলকে নিয়ে। আইপিএলে সানরাইজার্সকে বয়কটের দাবিও শুরু হয়েছে সমাজমাধ্যমে। বুঝাই যাচ্ছে বেশ চাপের মুখেই পড়তে হবে দলটাকে।

অনেকে বলেছেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানের যা হাল হয়েছে, ‘দ্য হান্ড্রেড’ লিগে সেটাই হবে আবরারের। নিলামে কিনেও মোস্তাফিজকে যেমন ছাড়তে বাধ্য হয়েছে কলকাতা, ঠিক একই ভাবে আবরারকেও হয়তো বাদ দেয়া হবে দল থেকে।

অবশ্য পাকিস্তানের আরেক স্পিনার উসমান তারিক কোনো বিতর্ক ছাড়াই দল পেয়েছেন। বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নিয়েছে। তবে সেই দলে ভারতীয়দের সংশ্লিষ্টটা নেই।

উল্লেখ্য, পাকিস্তান ও ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়েছে আগেই৷ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও দেখা গেছে যার নজির। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে উপেক্ষিত পাকিস্তানিরা।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাকিস্তানি কোনো খেলোয়াড়কে দেখা যায়নি। কেননা এই লিগের ৬ ফ্রাঞ্চাইজির সবগুলোই ভারতীয় মালিকানাধীন।

এদিকে আরব আমিরাতের আইএলটি২০ টুর্নামেন্টেও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো গত চার মৌসুমে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেয়নি।

এবার একই কাণ্ড দেখা যাওয়ার শঙ্কা ছিল ইংল্যান্ডেও। গত মাসে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় দ্য হান্ড্রেডের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের বিবেচনা করবে না ভারতীয় দল মালিকরা।

যদিও এরপর ইসিবি ও দ্য হানড্রেড কর্তৃপক্ষ যৌথ বিবৃতিতে জানিয়েছিল, হানড্রেড ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত; তবুও শঙ্কা ছিল। সেই শঙ্কা উড়িয়ে দিল সানরাইজার্স।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানি খেলোয়াড় ভারতীয় দলে, উঠেছে সমালোচনার ঝড়

প্রকাশের সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬