রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

ইসরায়েল আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের নিন্দা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 157

রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশ। তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

নিন্দা জানানো দেশগুলো হলো- কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার প্রকাশিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের ওল্ড সিটি এবং সেখানে অবস্থিত মসজিদ ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকারে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতির পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, আল-আকসা মসজিদ এবং মুসল্লিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উসকানিমূলক কর্মকাণ্ডকে মন্ত্রীরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামী ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

দেশগুলো আরও জানায়, আল-আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক দায়িত্ব ‘জেরুজালেম ওয়াকফ এবং আল-আকসা মস্ক অ্যাফেয়ার্স’–এর অধীনে থাকা উচিত।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যেন তারা অবিলম্বে আল-আকসা মসজিদের ফটক খুলে দেয় এবং জেরুজালেমের ওল্ড সিটিতে আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহার করে।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে হামাস আল-আকসা মসজিদ বন্ধ রাখাকে ‘বিপজ্জনক ঐতিহাসিক নজির’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েল আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের নিন্দা

প্রকাশের সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬