Dhaka ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 134

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান।

বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিমের। তবে সে সময় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও নির্বাচন বর্জন করে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন। কিন্তু নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না গেলেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন এই তারকা ব্যাটার।
সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে, অবশ্যই।’

নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি।

তামিম বলেন, ‘আমি মনে করি, আমার সামর্থ্য আছে। ক্রিকেটিং সার্কেলে আমার কাজ সম্পর্কে অনেকেরই ধারণা আছে।’
অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্যকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তার ভাষায়, ‘অভিজ্ঞতা, বয়স—এসবের ওপরে সবচেয়ে জরুরি বিষয় হলো ইচ্ছা ও উদ্দেশ্য। অনেক অভিজ্ঞ মানুষ তো দীর্ঘদিন বিসিবি চালিয়েছে।

২০ বছর ধরে যারা ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন অভিজ্ঞদের ওপর বিশ্বাস করেছেন, একবার আমাদের মতো অনভিজ্ঞদের ওপরও বিশ্বাস করে দেখতে পারেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম

প্রকাশের সময় : ০৬:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬