রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 160

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং সংঘাত খুব শিগগির শেষ হতে পারে। তবে এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর সমর্থনে ইরানজুড়ে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

খবরে বলা হয়েছে, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলে হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়েছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না। তিনি ইঙ্গিত দেন, ইরানের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর দেশটির বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১০:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬