সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

- প্রকাশের সময় : ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 174

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আল-খার্জ শহরের একটি আবাসিক ভবনে এ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
এরপর উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। গত মঙ্গলবার সৌদিতে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেটেও ড্রোন হামলা চালানো হয়।
এছাড়া আল-খার্জসহ বিভিন্ন অঞ্চলের রাডার ব্যবস্থায় আঘাত হানার কথাও আগে জানিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

























