Dhaka ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক

রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 143

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে তারা।

ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রানেই থেমে যায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেটে নেমে ঝড় তোলেন স্যামসন ও ইশান কিষাণ। স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা। ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করেন।

শেষ দিকে শিবম দুবে ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিলক ভার্মা করেন ৬ বলে ৮ রান। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম তিনটি উইকেট নেন।

২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে যায়। ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জাসপ্রিত বুমরাহ। তিনি ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। তার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কিউই ব্যাটাররা।

এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল ভারত। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়ল তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬