Dhaka ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক

ফাইনালে ভারতের রেকর্ড সংগ্রহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 161

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রেকর্ড সংগ্রহ করেছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।

আহমেদাবাদে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন ভারতের দুই ওপেনার। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত।

মাত্র ১৮ বলে ফিফটি করেন অভিষেক শর্মা। তবে ২১ বলে ৫১ রান করে তিনি আউট হন। দ্বিতীয় উইকেটে ইশান কিষাণকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন স্যামসন। ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রান করে আউট হন তিনি।

ইশান কিষাণও ফিফটি করেন। চারটি চার ও চারটি ছক্কায় ২৫ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই রান না করে আউট হন। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করেন।

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে। ৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের পক্ষে জেমস নিশাম তিনটি উইকেট নেন। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফাইনালে ভারতের রেকর্ড সংগ্রহ

প্রকাশের সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬