Dhaka ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 155

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাটচাষিদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করে পাট চাষে এগিয়ে আসতে হবে।

এছাড়া উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনের দিকেও গুরুত্ব দিতে হবে।

সৃজনশীল তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি আহ্বান জানান, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং গড়ে তুলে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনা উন্মোচন করতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১২:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬