Dhaka ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর : সড়কমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 145

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে চাঁদাবাজি বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ উপলক্ষে সড়ক, সেতু, রেল ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঈদযাত্রাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজি বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, মোবাইল কোর্ট ও স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারাও এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিক সমিতি বা শ্রমিক সংগঠন যদি তাদের সদস্যদের কল্যাণে নির্ধারিত ও বৈধভাবে কোনো অর্থ সংগ্রহ করে, সেটিকে চাঁদাবাজি বলা ঠিক নয়।

তিনি বলেন, কোনো সমিতি যদি আইনগতভাবে নিবন্ধিত থাকে এবং সদস্যদের কল্যাণে অর্থ সংগ্রহ করে, সেটি বৈধ প্রক্রিয়া। তবে যদি কোনো ব্যক্তি বা সংগঠন বৈধতা ছাড়া পরিবহন খাত থেকে জোরপূর্বক অর্থ আদায় করে, সেটি চাঁদাবাজি হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, এমন কোনো অভিযোগ থাকলে তা নির্দিষ্টভাবে জানাতে হবে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রম চিরতরে বন্ধ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর : সড়কমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬