সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 187

লেবাননে ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।

শেকারচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে তেহরান এতদিন সংযম দেখিয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই।

ইসরায়েল যদি লেবাননে ইরানি দূতাবাসে হামলা চালায়, তাহলে বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন শেকারচি।

সূত্র: এএফপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

প্রকাশের সময় : ০৮:৩২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬