সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 153

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার এক বিবৃতিতে পুতিন খামেনির এই মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানায়, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পেজেশকিয়ানের কাছে সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের অধিকার ও কর্তব্য।

সূত্র: এএফপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন

প্রকাশের সময় : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬