Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 141

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার সেমিফাইনালে ওঠার আশা থাকলেও তাদের কাজটা বেশ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে। আগে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানে জয় এবং পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁতে হবে।

বাঁচা-মরার এই ম্যাচের আগে একাদশ নিয়ে মত দিয়েছেন সাবেক তারকারা। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ব্যাটার আহমেদ শেহজাদ একমত হয়েছেন বাবর আজমকে বাইরে রেখে খাজা নাফেকে দলে নেওয়ার বিষয়ে।

সংবাদমাধ্যম জিও নিউজের ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে তারা দলীয় কম্বিনেশন নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ফখর জামানকে ওপরে ব্যাটিংয়ে আনার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন চান আমির। তার প্রস্তাবিত একাদশে টপঅর্ডারে থাকছেন শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা ও খাজা নাফে। উইকেটরক্ষক হিসেবে উসমান খান, এরপর শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। সাইম আইয়ুব না খেললে আবরার আহমেদকে দলে নেওয়ার কথা বলেন তিনি। পেস আক্রমণে শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে রাখার পরামর্শও দেন আমির।

তবে আমিরের একাদশ পুরোপুরি পছন্দ হয়নি শেহজাদের। তার মতে, বিশেষজ্ঞ ক্রিকেটারদেরই খেলানো উচিত এবং দলে ছোটখাটো সমন্বয় দরকার। তিনি শাদাবের জায়গায় আবরার এবং বাবরের পরিবর্তে নাফেকে নেওয়ার পক্ষে মত দেন, যাতে ব্যাটিং ও বোলিং বিভাগে ভারসাম্য থাকে।

এদিকে চলমান বিশ্বকাপে ফখর জামান মাত্র একটি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তাকে পাঁচ নম্বরে নামানো হয়েছিল। ডু প্লেসির মতে, ফখরকে তিন নম্বরে খেলানো ইতিবাচক সিদ্ধান্ত হবে, কারণ অতীতে ওই পজিশনে তিনি সফল ছিলেন।

সেমিফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জয় পেতেই হবে পাকিস্তানকে। সে কারণে চাপমুক্ত থেকে ইতিবাচক মানসিকতায় দল সাজানোর পরামর্শ দিয়েছেন ডু প্লেসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

প্রকাশের সময় : ১২:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬