গুরুত্বপূর্ণ সংবাদ:
১৬ বছর পুরো হলেই এনআইডি দেবে ইসি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 168
এখন থেকে ১৬ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা-৫–এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
খান আবি শাহানুর জানান, এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিত ইসি।
Tag :






















