Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 143

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

মন্ত্রী আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে দ্রুত থার্ড টার্মিনাল চালু করা যায় এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কবে নাগাদ টার্মিনালটি চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। কীভাবে দ্রুত সময়ের মধ্যে এটি চালু করা যায়, সে লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের অধিকাংশ কাজ সম্পন্ন হলেও কেন এখনো চালু করা সম্ভব হয়নি—সে বিষয়ে আগের সময়ের সংশ্লিষ্টদের প্রশ্ন করা যেতে পারে। তবে বর্তমান সরকার দ্রুত চালুর জন্য পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬