Dhaka ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

ফাইনালে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 155

থাইল্যান্ডে চলছে মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপ। এখন কেবল টুর্নামেন্টটির চূড়ান্ত ম্যাচ বাকি, শিরোপার লড়াইয়ে রয়েছে বাংলাদেশও। জাতীয় দলের তারকা অলরাউন্ডার ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশেলে মেয়েরা আজ (রোববার) ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ১টায় শুরু হবে এই মহারণ।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে বাংলাদেশ নারী দল জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে। গ্রুপপর্বের তিন ম্যাচে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে ফাহিমার দল সেমিফাইনালে ওঠে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তানের মেয়েরা। ফাইনালে উঠার লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে ১১০ রান করেও ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ৫৪ রানের ব্যবধানে।

ক্রীড়াঙ্গনের যেকোনো ডিসিপ্লিন ও ফরম্যাটে বাংলাদেশ ও ভারতের লড়াই বাড়তি রোমাঞ্চ ছড়ায়। সাম্প্রতিক রাজনৈতিক বিরোধও তাতে নতুন করে জ্বালানি দিচ্ছে। যদিও রাইজিং স্টারস এশিয়া কাপে মাঠের বাইরের ঘটনা তেমন প্রভাব না–ও রাখতে পারে। ফাইনালে ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশ দল মরিয়া বলে জানিয়েছেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, লতা মণ্ডলরা দলগত পারফর্ম করতে পারলে শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। ফাইনালে নামার আগে মেঘলা বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমরা তিনটা ম্যাচ জয়লাভ করার পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিতেছি। দল হিসেবে পারফর্ম করার কারণে আমরা এতদূর এসেছি।’

তিনি বলেন, ‘আমরা চাইব (ফাইনালেও) যেন দলগতভাবে খেলতে পারি এবং দলের যেভাবে চাওয়া সেভাবে যেন আমরা পারফর্ম করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ বাংলাদেশের প্রতিপক্ষ দল ভারত গ্রুপপর্বের একটি ম্যাচ বাদে বাকি ৩ খেলায় জিতেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফাইনালে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

প্রকাশের সময় : ১১:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬