Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই ৫৪ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ দলও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেনি। ফাহিমা খাতুনের দল মাত্র ১১০ রান করতে পারে। তবে সহজ এই লক্ষ্যে খেলতে নেমে হোঁচট খায় পাকিস্তান।

সানজিদা আক্তার মেঘলা-ফাহিমা খাতুনদের স্পিন জাদুতে পাকিস্তানের ব্যাটারদের কঠিন পরীক্ষায় বসতে হয়।
দলের কেউই হাতখুলে খেলতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান আসে ওপেনার শাওয়াল জুলফিকারের ব্যাট থেকে। এছাড়া হাফসা খালিদ ১২ এবং ইউসরা আমির খেলেন ১১ রানের ইনিংস।

এর বাইরে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাকে পারেননি।
বাংলাদেশেরর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করেন মেঘলা। এই স্পিনার ৬ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন দুটি এবং ফারিয়া, ফাতেমা ও ফারজানা নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপঅর্ডার মুখ থুবরে পড়ে।

৪৪ রানে তারা হারায় তিন উইকেট। ইশমা তানজিম ২৩ বলে ১২, শামীমা সুলতানা ১৩ বলে ১৩, শারমিন সুলতানা করেন ২০ বল খেলে ১৫ রান। একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ১১০ রানে নিয়ে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬