Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 248

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছোট ছোট শিক্ষার্থীদের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

ভিডিওটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধারণ করা হয় বলে একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন।

তাদের অভিযোগ, কোমলমতি শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে, যা নির্বাচন কমিশনের প্রচার নীতিমালার সরাসরি লঙ্ঘন। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দিতে বাধ্য করে।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এজন‌্য দুঃখ প্রকাশ কর‌ছি।

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে তাকে শোকজ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন ব‌লেন, ভিডিওটি দে‌খে‌ছি। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬