Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

প্যারিসের কাছে হেরে বিদায় পিএসজির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 175

নিজেদের তৈরি খেলোয়াড়ের কাছেই পর্যদুস্ত হলো প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (সোমবার) জোনাথান আইকোনে তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন। তার একমাত্র গোলে প্যারিস এফসির কাছে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে বিদায় নিলো গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।

পিএসজির অ্যাকাডেমি দলের খেলোয়াড় ইকোনে ৭৪তম মিনিটে গোলটি করেন। তাতে আন্ডারডগ দলের কাছে হারতে হলো ফরাসি জায়ান্টদের।

স্বাগতিকরা প্যারিসের গোলমুখের সামনে কয়েকবার হানা দিয়েছিল। তাদের সেরা সুযোগ এসেছিল ৮৭তম মিনিটে। ওয়ারেন জাইরে-এমেরির ওই শট গোলপোস্টে আঘাত করে।

নিজেদের ক্লাব ইতিহাসে এনিয়ে চতুর্থবার মুখোমুখি হলো প্যারিসের দুই ক্লাব। ঠিক আট দিন আগে একই ভেন্যুতে এই প্রতিপক্ষকে পিএসজি ২-১ ব্যবধানে লিগ ওয়ানে হারিয়েছিল।

প্যারিসের শুরুটা ভালো হয়েছিল। আলমানি গোরির শট সেভ করেন লুকাস শাভেলিয়ের। তবে স্বাগতিকরা চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে। ভিতিনহা গোলের বেশ কাছে ছিলেন। ব্রাডলি বারকোলাও সুযোগ নষ্ট করেন।

অতিথি দলের কিপার ওবেদ এনকামবাদিওকে ব্যস্ত রাত পার করতে হয়েছে। খভিচা কভারাৎসখেলিয়া ও গনসালো রামোসের দুই অর্ধের শট রুখে দেন তিনি।

জাইরে-এমেরি দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন, বারেকোলার শট ব্লকড হয়। তারপর ওবেদ প্রতিহত করেন উসমান দেম্বেলেক।

খেলার ১৬ মিনিট বাকি থাকতে প্যারিস লিড পায়। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে বদলি নামা ইলান কেব্বাল বক্সের ডানপাশ দিয়ে পাস দেন। ইকোনে সহজেই জাল কাঁপান।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া পিএসজিকে হতাশ করেছেন দেসিরে দুয়ো ও ভিতিনহা। দুজনের শট গোলবারের পাশ দিয়ে গেছে।

২০১৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে বিদায় নিলো পিএসজি। আর এই টুর্নামেন্টে তারা ঘরের মাঠে হারল ২০২২ সালের পর এই প্রথমবার। ১৬টি ট্রফি জিতে প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দলটি নতুন বছরের শুরুতেই বড় অঘটনের শিকার হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্যারিসের কাছে হেরে বিদায় পিএসজির

প্রকাশের সময় : ১১:০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬