শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 211

ভারতের মুম্বাই থেকে অবৈধ অভিবাসী উচ্ছেদে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি আধুনিক এআই টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

রোববার মুম্বাই পৌরসভা নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহাযুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে এ ঘোষণা দেন তিনি।

এনডিটিভির খবরে জানানো হয়, ফড়নবিস বলেন, মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গামুক্ত করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে আইআইটির সহায়তায় এমন একটি এআই টুল তৈরি করা হবে, যা অবৈধ অভিবাসীদের দ্রুত ও সহজে শনাক্ত করতে পারবে।
তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে প্রতিটি পৌর স্কুলে এআই ল্যাব স্থাপন করা হবে।

বিজেপি নেতৃত্বাধীন জোট মুম্বাইকে একটি বৈশ্বিক শক্তিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন তিনি।

ফড়নবিসের দাবি, অবৈধ অভিবাসীরা প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে জাল নথিপত্র সংগ্রহ করে এবং পরে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে। তবে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ এবং কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ ঘোষণার পর সমালোচনা করেছে মহারাষ্ট্র কংগ্রেস। দলটির মুখপাত্র শচীন সাওয়ান্ত মুখ্যমন্ত্রীকে ‘স্বপ্নের সওদাগর’ আখ্যা দিয়ে বলেন, বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী শনাক্তের দাবি করা হলেও সরকার এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করছে না। তিনি আরও অভিযোগ করেন, অতীতের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলেও নতুন নতুন ডেডলাইন ঘোষণা করে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত

প্রকাশের সময় : ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬