শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 208

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। সংস্থাটি জানিয়েছে, গত দুই সপ্তাহে ইরানের ভেতরে ও বাইরে থাকা তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে এসব হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) এইচআরএএনএ জানায়, নিহতদের মধ্যে অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। একই সময়ের মধ্যে দেশজুড়ে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি ক্রমেই সহিংস হয়ে উঠছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন বিকল্প বিষয়ে ব্রিফ করার কথা ছিল তার উপদেষ্টাদের। এসব বিকল্পের মধ্যে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা আরও জোরদার করা এবং সরকারবিরোধী অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সহায়তা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব-নিকাশ’ থেকে সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাবেক এক কমান্ডারও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, বিক্ষোভকারীদের একটি অংশ বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয় এবং এর আগেও বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্বীকার করেন, দেশজুড়ে চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। তিনি বলেন, সরকার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকার করে, কিন্তু সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জনগণের উদ্বেগ দূর করতে সরকারকে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু দাঙ্গাবাজ যেন পুরো সমাজকে অস্থিতিশীল করে তুলতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হিসেবে আন্দোলন শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং বর্তমানে তা সহিংস আকার ধারণ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

প্রকাশের সময় : ০৮:৫৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬