শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

পুরো ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 187

পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।

নেটব্লকস জানায়, বৃহস্পতিবার ইরানের সব অঞ্চলে একযোগে ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হয়েছে। ইন্টারনেট বন্ধের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের মতে, সংকটময় সময়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ব্যাহত করা হচ্ছে।

ইরানে সাম্প্রতিক সময়ে জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ আরও তীব্র ও সহিংস রূপ নিচ্ছে। এতে হতাহতের ঘটনাও বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

চলমান অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরো ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট

প্রকাশের সময় : ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬