শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 207

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার নিউইয়র্কে মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে তোলা হলে তিনি নিজেকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলে দাবি করেন। একই সঙ্গে তার স্ত্রী ও ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসও আদালতে জানান, তার বিরুদ্ধেও আনা অভিযোগগুলো ভিত্তিহীন।

আদালতে শুনানির সময় বিচারক তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে জানালে মাদুরো ও ফ্লোরেস দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। তবে আপাতত কেউই জামিনের আবেদন করেননি। বিচারক পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চার দফা গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক দশক ধরে চলা একটি তথাকথিত মাদক-সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়া, যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার। অভিযোগে বলা হয়, তিনি সশস্ত্র গোষ্ঠী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বড় পরিসরে মাদক পাচারে সহায়তা করেছেন।

গত শনিবার রাতে পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন। আদালতে দেওয়া বক্তব্যে মাদুরো দাবি করেন, তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে এবং এই ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন।
মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েনসহ ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
সিলিয়া ফ্লোরেসের পক্ষে মামলাটি পরিচালনা করছেন হিউস্টনভিত্তিক আইনজীবী ও সাবেক মার্কিন বিচার বিভাগীয় কৌঁসুলি মার্ক ডনেলি। সূত্র জানিয়েছে, আগামী শুনানিতে মামলার আনুষ্ঠানিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে শুরু হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

প্রকাশের সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬