বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলার বিষয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 230

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত এক কনসার্টে নগরবাউল খ্যাত জেমস পারফর্ম করতে আসার আগে হট্টগোলের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫ জনের মৃত্যুর গুজব এবং তৌহিদি জনতার হামলার খবর মিথ্যা বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম রানা জানিয়েছেন, অনুষ্ঠানটি মূলত নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

রানা জানান, “এটা আমাদের স্কুলের একশ পঁচাশি বছর পূর্তি প্রোগ্রাম। আমিও ঢাকা থেকে এসে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।”

তিনি আরও বলেন, ফরিদপুর জিলা স্কুল তার বাসা থেকে খুব কাছেই অবস্থিত এবং ঘটনার সময় তিনি সরাসরি সেখানে ছিলেন। অনুষ্ঠান চলাকালীন জেমসের পারফরম্যান্সের খবর ছড়িয়ে পড়লে বাইরে থেকে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমায়। শুধু জেমসের ভক্তই নয়, বিভিন্ন এলাকার কিশোর গ্যাং ও কিছু উগ্র আচরণকারী দলও সেখানে উপস্থিত ছিলেন।

রানা উল্লেখ করেন, বহিরাগত দর্শকরা প্রবেশ করতে চেষ্টার সময় উত্তেজনা সৃষ্টি হয়। “আমাদের আয়োজনটি নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য। কিন্তু বাইরে থেকে অনেকেই জোর করে ঢুকতে চেয়েছিল। তখনই বিশৃঙ্খলা শুরু হয়।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে তিনি জানিয়েছেন, ঘটনার সময় জেমস মঞ্চে উপস্থিত ছিলেন না এবং কনসার্ট শুরু হয়নি। এই প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, ঘটনাটি পরিকল্পিত কোনো হামলা নয়, বরং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার ফলাফল।

পুলিশ ও আয়োজক কমিটিও নিশ্চিত করেছেন, ঘটনায় কেউ নিহত হয়নি। তারা সবাইকে সতর্ক থাকার এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলার বিষয়ে যা জানা গেল

প্রকাশের সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫