গুরুত্বপূর্ণ সংবাদ:
ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ইসি ছাড়লেন তারেক রহমান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 174
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য শনিবার নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হন। সেখানে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর বেলা ১টা ২০ মিনিটে তিনি নির্বাচন ভবন ত্যাগ করেন।
এর আগে দুপুর ১টার দিকে তারেক রহমান নির্বাচন কমিশনে পৌঁছান। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর কক্ষে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।
নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন কমিশন থেকে বের হয়ে তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।
Tag :


























