Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 178

ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) ভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন ভবনে যান।

নির্বাচন কমিশনে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন। এর আগে তিনি এবং তার কন্যা জায়মা রহমান অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফরম পূরণ করেন।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আবেদন করার পর সাত ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হতে পারে। কোনো কারণে তা সম্ভব না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।

উল্লেখ্য, ২০০৭–২০০৮ সালে দেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান দেশের বাইরে থাকায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং দীর্ঘদিন দেশে ফিরতে না পারায় ভোটার হওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

প্রকাশের সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫