বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান
- প্রকাশের সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 230
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর দুপুর ১২:৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। তাদের বরণ করেছিলেন বিএনপির সিনিয়র নেতারা, যাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিমানবন্দর ত্যাগের পর তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। পথে তারেক রহমানের বাসকে ঘিরে বহু নেতা-কর্মী ও সমর্থক রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।


























