Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বালিয়াকান্দিতে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 180

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মাঠে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত আবেদ শেখের ছেলে মনজু শেখ ও তার আপন ছোট ভাই জামাল শেখ ব্যাঙডুবি বিলে নিজ নিজ জমিতে কাজ করতে যান। এ সময় জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ ঠেকাতে গেলে মনজু শেখের শ্রমিক একই গ্রামের লিয়াকত শেখের ছেলে হাবিব শেখ (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন বনগ্রাম এলাকার মৃত আবেদ আলী শেখের ছেলে জামালউদ্দীন (৬০), তার ছেলে রাকিব শেখ (২৭), মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২)। আহতদের মধ্যে জামালউদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪

প্রকাশের সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫