শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘রোকযানা’ কি বাস্তবের নারী?কী বলেছিলেন সাহেদ শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ ‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 217

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও বান্ধবীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলো ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। এদিন তাদেরকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। এর আগে, রবিবার ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেদ বাদী হয়ে পল্টন মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

প্রকাশের সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫