বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্যাটিনসনকে বন্ড নির্বাচনে ‘বড় ভূমিকা’ ছিল জেফ বেজোসের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন চুল গজাতে পারে বিশেষ বৈদ্যুতিক চিরুনিতে, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে আমি আর উন্নয়ন চাই না, নিশ্চিন্তে থাকতে চাই ‘ওর বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি’, হৃদয়ের ইনিংসে মুগ্ধ রাবাদা পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন

হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 227

সন্দেহভাজন হামলাকারীর এ ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর বিডি নিউজের।

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়।

হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।

শনিবার পুলিশের তরফে সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

হামলাকারী হাদির সঙ্গে তার নির্বাচনি প্রচারে ছিলেন বলে সতীর্থরা মনে করছেন। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে রবিবার সকালে একজনকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশের সময় : ১২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫