শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী ১০ বাংলা গান সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি… ‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 244

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবন থেকে ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

প্রকাশের সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫