Dhaka ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 197

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মচারীরা প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করবেন।

অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১২ বছরে ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। মেট্রোরেল চালুর পর থেকে নিরলসভাবে কাজ করলেও তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, ওভারটাইম ও গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বলে জানান।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশে ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের পর কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে নিয়ম প্রণয়নের আশ্বাস দিলেও সে প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

কর্মচারীরা জানিয়েছেন, সার্ভিস রুলের সব ধারা পরিচালনা পর্ষদ অনুমোদন করলেও বিশেষ বিধানসংক্রান্ত একাদশ অধ্যায়—যা প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের বিষয়—বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, এই বিধান প্রচলিত আইন ও আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

কর্মচারীরা স্পষ্ট জানিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর ভোর ৭টা থেকে কর্মবিরতি পালন করা হবে এবং যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে যাত্রী ভোগান্তি সৃষ্টি হলেও এর দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে তারা মন্তব্য করেন।

তাদের বক্তব্য—চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত নয়; তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

প্রকাশের সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫