Dhaka ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ

আসিফ-মাহফুজের পদত্যাগ তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে : প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 85

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটি তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, বিকাল ৫টার দিকে দুই ছাত্র উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান শফিকুল আলম।

এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে এত দিন যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, ভবিষ্যতে সেটিকে কাজে লাগিয়ে দেশকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসিফ-মাহফুজের পদত্যাগ তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে : প্রেস সচিব

প্রকাশের সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫