Dhaka ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৯ম পে-স্কেল; ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে কর্মবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 120

সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না করলে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে। অন্যথায় সারাদেশের সব দফতরের সরকারি কর্মচারীরা কর্মবিরতিতে যাবেন।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর নিয়ম থাকলেও ২০১৫ সালের পর গত এক দশকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় কোনো পরিবর্তন হয়নি। এদিকে নিত্যপণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও এখনও তার সমাধান হয়নি।

আবু নাসির খান আরও বলেন, অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেলের জন্য পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার মন্তব্য—যে নতুন পে-স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে—তা সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানান।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিভিন্ন দফতর ও বিভাগের লক্ষাধিক সরকারি কর্মচারী অংশ নেন। মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজারো কর্মচারী সমাবেশে উপস্থিত ছিলেন।

কর্মচারীদের দাবি সমর্থনে সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী। এ ছাড়া মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদারসহ বিভিন্ন কর্মচারী নেতা বক্তব্য দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৯ম পে-স্কেল; ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে কর্মবিরতির ঘোষণা

প্রকাশের সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫