Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর কালুখালীতে বিএনপির শোকরানা নামাজ ও দোয়া মাহফিল

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 151

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির উদ্যোগে শোকরানা নামাজ আদায় এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালী পেঁয়াজ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল কবির কুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা রাসেল খান, যুবদল নেতা ফেরদৌস হাসান টিটো, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান ও কালুখালী কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বলেন, “আমাদের নেতার নির্দেশ—সবাই নামাজ আদায় করতে হবে এবং আগামীকাল নফল রোজা রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর কালুখালীতে বিএনপির শোকরানা নামাজ ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫