শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 73

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান। শনিবার ভোরে দেশটির লোরালাই এবং আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্কে লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।

ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪ এবং এর কেন্দ্রস্থল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবারও পাকিস্তানের সিবি এলাকায় ৩.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। চলতি মাসের শুরুতেও প্রদেশের কিছু অংশে ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে জিয়ারাত এবং আশেপাশের এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

জিয়ারাতে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সেই সময় ২০০-এর বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৫০০ জন আহত হয়। দেশটির বেলুচিস্তান প্রদেশ মূলত একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের পাশে অবস্থিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

প্রকাশের সময় : ০১:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫