শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 78

শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র–ডিএমসি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই মধ্যাঞ্চলের বদুল্লা জেলার চা-বাগান এলাকার বাসিন্দা। রাতে পাহাড়ি ঢাল ভেঙে ঘরবাড়ির ওপর ধসে পড়লে ২১ জন ঘটনাস্থলেই মারা যান। নুয়ারা এলিয়া জেলায় আরও চারজন মাটি চাপায় প্রাণ হারান। বাকি মৃত্যু বিভিন্ন এলাকায় হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, কাদাধসে অন্তত ৪২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি দ্রুত বাড়ায় নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক করে উঁচু স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সময় চলছে শ্রীলঙ্কায়। এর সঙ্গে পূর্বাংশে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও তীব্র হয়েছে। কয়েকটি অঞ্চলে ১০০ মিলিমিটারের বেশি বর্ষণ রেকর্ড করা হয়েছে; কোথাও ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে।

ডিএমসি বলছে, চলতি সপ্তাহের আবহাওয়া–সম্পর্কিত মৃত্যুর সংখ্যা গত বছরের জুনের পর সর্বোচ্চ। দেশটিতে ২০০৩ সালের জুনে সবচেয়ে ভয়াবহ বন্যায় ২৫৪ জন মারা গিয়েছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগ আরও ঘন ঘন দেখা দিতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪

প্রকাশের সময় : ১১:১৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫