Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসানকে দুদকে তলব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 109

দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ আত্মসাৎ মামলা তদন্তের স্বার্থে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, শেয়ারবাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

তিনি বলেন, “সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং তাকে ওই অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিব আল হাসানকে দুদকে তলব

প্রকাশের সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫