শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত, আহত অন্তত ২৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 84

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের নোগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৭ জন। শনিবার গভীর রাতে থানায় জব্দ রাখা বিস্ফোরক হঠাৎ বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, বিস্ফোরণের সময় পুলিশ সদস্য ও ফরেনসিক দলের সদস্যরা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও রয়েছেন।

আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। সেনাবাহিনীর ৯২ ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

সম্প্রতি এই থানার পুলিশ জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানো সম্পর্কিত একটি ঘটনায় বিপুল বিস্ফোরক উদ্ধার করে। এ ঘটনায় কয়েকজন চিকিৎসকসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের ওপর বড় হামলার হুঁশিয়ারিমূলক পোস্টার লাগাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর এমন এক নেটওয়ার্কের তথ্য মেলে, যারা দিল্লিতে আত্মঘাতী হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছিল।

উদ্ধার করা বিস্ফোরক পরীক্ষা করার সময়ই এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত, আহত অন্তত ২৭

প্রকাশের সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫